October 3, 2026, 11:53 am

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

Reporter Name
  • আপডেট Thursday, August 28, 2025
  • 101 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। ডিবি পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার সোহাগ মোল্লা (২৭), ঢাকার ধামরাইয়ের সুজন মিয়া (৩০), মানিকগঞ্জ সদর উপজেলার চাঁন মিয়া (২৭) ও ইমরান হোসেন (২৫) এবং টাঙ্গাইলের নাগরপুরের হৃদয় (২৫)।
ডিবি পুলিশের ওসি জালাল উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে সোহাগ মোল্লা ও সুজন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’ তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর