August 18, 2026, 2:37 pm

গাজীপুর উচ্চ বিদ্যালয়ে মরহুম আলহাজ্ব অ্যাড. আফতাব উদ্দিন আহম্মেদের স্মরণ সভা

Reporter Name
  • আপডেট Thursday, August 28, 2025
  • 170 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে গাজীপুর উচ্চ বিদ্যালয়ে মরহুম আলহাজ্ব অ্যাড. আফতাব উদ্দিন আহম্মেদ এর স্মরণ সভা, অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক, শ্রীপুর উপজেলা বিএনপি নেতা জনাব আঃ মোতালেব এবং সদস্য সচিব, শ্রীপুর উপজেলা বিএনপি নেতা জনাব খাইরুল কবির মন্ডল আজাদ।
গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন আহমেদর সভাপতিত্বে এবং এড মামুনুর রশিদ ও মোতাহার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা এস. এম. মাহফুল হাসান হান্নান, হাজী ছোট কালিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক মনি, আইনউদ্দিন মাস্টার,ও মহিলা অভিভাবক মাজেদা আক্তার ও বিএনপির যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর