নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন। জুলাই ২০২৫ মাসে সর্বোচ্চ মাদক উদ্ধার অভিযানে সাফল্যের ভিত্তিতে এ স্বীকৃতি প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই মাসে এসআই জামাল হোসেনের নেতৃত্বে বাঁশখালী থানার বিভিন্ন অভিযানে ৪১ হাজার ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ লিটার মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া বিট এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্যও তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে। পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে এসআই জামাল হোসেন বলেন, “শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে এই পুরস্কার শুধু আমার নয়, আমাদের পুরো থানার সম্মিলিত প্রচেষ্টার ফল। ওসি স্যারসহ সকল সহকর্মী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”