July 4, 2026, 7:51 am

সাভারের আশুলিয়ায় বিপুল জাল নোটসহ আটক ২

Reporter Name
  • আপডেট Thursday, August 28, 2025
  • 99 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৭ আগস্ট) রাতে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়ি পঞ্চম তলা ভাড়া বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- আশুলিয়া থানার নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) ও ডেন্ডাবর নতুন পাড়া এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।
থানা পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে দায়িত্বরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাসায় জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে। পরে রাত ৮টার দিকে ওই এলাকার মিজানুর রহমানের পঞ্চম তলা বাড়ির চতুর্থ তলায় অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়। এসময় ওই বাসার ভাড়াটিয়া সানজিদাসহ দুজনকে আটক করা হয়। দীর্ঘদিন যাবৎ এই চক্র জাল নোটের ব্যবসা করে আসছে। তারা আশুলিয়া এলাকায় ভাড়ায় বসবাস করে এ ব্যবসা চালাচ্ছিল।
আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ৪ লাখ টাকার জাল নোটসহ দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর