July 4, 2026, 7:50 am

টাঙ্গাইলে চিংড়ি মাছে জেলি দেওয়ায় ৭৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Wednesday, August 27, 2025
  • 59 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলে চিংড়ি মাছে খোলসের ভেতর জেলি ব্যবহার এবং নকল পণ্য বিক্রির অভিযোগে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার শহরের পার্ক বাজার ও টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এবং সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পার্ক বাজারে চিংড়ি মাছের খোলসের ভেতর জেলি ভরে বিক্রি করায় আড়তদার মিজানুরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মুরগির ওজনে কম দেওয়ায় ব্যবসায়ী আশরাফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাটার গলির কসমেটিকস দোকান ‘তাজ কালেকশন’ অবৈধ ও নকল পণ্য বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, সাংবাদিক মামুনুর রহমান ও মাসুদ রানা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর