July 4, 2026, 12:06 pm

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Sunday, August 24, 2025
  • 81 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানের বাসা ফিরোজায় গেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নেন পাকিস্তানের এ পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় এসেছেন বাংলাদেশে সফররত পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বাংলাদেশ নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর