August 19, 2026, 6:02 pm

গাজীপুরের কালিয়াকৈরে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, August 24, 2025
  • 174 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কালামপুর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-আনাছ রানা, হাফিজুর রহমান, আহমেদ শুভ মিয়া, রাকিব হাসান, ইসফাক আকন্দ খোকন, রিদয় হাসান, সজল আহমেদ, জুয়েল রানা, রমজান আলী, সুজন মিয়া ও জালাল মিয়া। গ্রেফতারকৃতরা গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে তারা কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কালামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান ও কয়েকটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। একই রাতে একটি সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে আরও ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর