July 4, 2026, 12:06 pm

ঈশ্বরগঞ্জে ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, August 24, 2025
  • 142 জন দেখেছে
মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :: ঈশ্বরগঞ্জে জেলা পরিষদ  অডিটোরিয়ামে  বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন  শনিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব আমিনুল ইসলাম ভুইয়া মনি। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আতিকুর রাজ্জাক ভুইয়া হিরা, যুগ্ম আহবায়ক একেএম হারুন অর রশিদ (হারুন), যুগ্ম আহবায়ক শরীফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব  নুরে আলম জিকু প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের আহবায়ক মাহবুব রহমান।  পরিচালনায় ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হযরত মাওলানা এইচ এম শামীম হোসাইনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর