July 4, 2026, 1:36 pm

দেশের মাটিতে হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে : মির্জা ফখরুল

Reporter Name
  • আপডেট Friday, August 22, 2025
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে প্রমাণিত শেখ হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। সুতরাং দেশের মাটিতে হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মানিকমিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তারা গুম কমিশনকে পাবলিকলি আনতে ও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। এর জবাবদিহি তাদের করতে হবে।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি। গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আজকে প্রমাণিত হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে। এই দেশের মাটিতে তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। গুমের শিকার মুন্নার বাড়িতে প্রায়ই যান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘মুন্নার বাবা মুন্নাকে খুঁজতে খুঁজতে ভারতে গেছে। সেখানে সব জায়গায় খুঁজেছে। শেষ পর্যন্ত মুন্নার বাবা অসুস্থ হয়ে মারা গেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর