গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কতৃক আয়োজিত ছাগল ও ভেড়া বিতরণ করা হয়। আজ শনিবার সমাজসেবা অধিদপ্তরে অসুস্থ্য রোগীদের মাঝে চেক বিতরন করেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এছাড়াও এমপি রিপন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচী (টিআর) প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে টিআর প্রকল্পের চেক বিতরন করেন।এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্য সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।