নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে নগরীর টাউন হল অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। কর্মসূচির সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন। সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।