May 27, 2026, 7:01 pm

শাহজালালে ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, June 10, 2023
  • 121 জন দেখেছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক সালমি লালরামধারী নামের এক যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আজ শনিবার (১০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক নাজমা জেবিন।

তিনি জানান, মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত সোয়া ১টায় অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা বিমানটিতে তল্লাশি করে। এরপর বিমানের ১৮এ সিটে ভারতের মিজোরামের বাসিন্দা সালমি লালরামধারী নামের যাত্রীকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী কোনো প্রকার মাদক বহনের কথা অস্বীকার করেন। কিন্তু যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তার বহনকৃত লাগেজ স্ক্যানিং ও যাত্রীর দেহ তল্লাশি করা হলে, স্ক্যানিংয়ে যাত্রীর ট্রলি ব্যাগে মাদকের অস্তিত্ব পাওয়া যায়।

নাজমা জেবিন আরও জানান, পরে যাত্রীর লাগেজ তল্লাশি করে এক কেজি ৮০০ গ্রাম সাদা রঙের কোকেন সদৃশ মাদকদ্রব্য পাওয়া যায়। আটক মাদক জাতীয় পণ্য ড্রাগ কীট টেস্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা প্রাথমিকভাবে কোকেন হিসেবে চিহ্নিত করেন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। যাত্রী অত্যন্ত কৌশলে ব্যবহৃত ট্রলির মধ্যে লুকিয়ে আটক মাদক চোরাচালানের উদ্দেশ্যে দেশে এনেছেন।

আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দি কাস্টমস অ্যাক্টে মামলা দায়ের করে আসামিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর