July 4, 2026, 4:13 pm

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Thursday, August 21, 2025
  • 120 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও কিছু সময় মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রোয়া ফ্যাশনন্স লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে।
পুলিশ ও শ্রমিকরা জানায়, ভোগড়া বাইপাস এলাকায় রোয়া ফ্যাশনন্স কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১২ আগস্ট তাদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই কারখানার শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ‌
এ সময় আন্দোলনরত শ্রমিকরা পাশের ইউরো জিন্স নামের অপর পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে বেরিয়ে আসতে বলে। কিন্তু ওই কারখানার শ্রমিকরা বেরিয়ে আসতে না চাওয়ায় ইটপাটকেল ছুড়তে থাকলে দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় আধা ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থাকে। এতে যানজটের কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জনান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
গাজীপুর শিল্প পুলিশ ২ এর পুলিশ সুপার আল মামুন শিকদার বলেন, ভোগড়া এলাকার রোয়া ফ্যাশনন্স শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা পাশের ইউরো জিন্স কারখানার শ্রমিকদের তাদের সাথে বিক্ষোভ করতে বলে। এতে তারা রাজি না হওয়ায় রোয়া ফ্যাশন ও ইউরো জিন্স দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর