July 4, 2026, 8:30 pm

ময়মনসিংহে ২ ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি::
  • আপডেট Sunday, August 17, 2025
  • 138 জন দেখেছে

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও ও চণ্ডীপাশা ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের সচিব ও এলাকাবাসী মিলে এই দুই ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করে। এ উপলক্ষে রবিবার (১৭ আগস্ট) সকালে চন্ডীপাশা ও আচারগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে নান্দাইল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উন্নয়ন সংঘ, স্থানীয় সরকার, ইউএনডিসি, ভিডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম ও ধর্মীয় নেতাদের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন। বক্তারা বলেন, বাল্যবিয়ে রোধ করে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
আচারগাঁও ইউনিয়ন সচিব মোহাম্মদ শাহজাহান ও চন্ডীপাশা ইউনিয়নের সচিব মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলাদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আচারগাঁও ইউনিয়নের অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা তনিমা বণিক, সাংবাদিক আলম ফরাজী, ইউপি সদস্য স্বপন, মো. মাহবুবুর রহমান বাদল ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নিলুফার ইয়াসমিন এবং হেপি আক্তার। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রগ্রাম অফিসার জুলিয়ান হীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর