October 3, 2026, 4:12 pm

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের পিতার ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Sunday, August 17, 2025
  • 105 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: টঙ্গীর বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুল লতিফ গাজী আজ রবিবার (১৭ আগস্ট) ভোররাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৯০) বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর রাস্ট্রীয় মর্যাদা প্রদান শেষে গাজী বাড়ি জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ গাজী টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের পিতা। তাঁর মৃত্যুতে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর