July 4, 2026, 8:31 pm

গাজীপুর মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে টঙ্গীতে খালেদা জিয়ার ৮০ তম জন্ম পালিত

Reporter Name
  • আপডেট Saturday, August 16, 2025
  • 184 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার সকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মো: নুরুল ইসলাম ফরহাদ, সদস্য সচিব মো: নজরুল ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, টঙ্গী পূর্ব থানা সভাপতি মো: কাউসার হামিদ মোল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধা প্রজন্মের গাজীপুর মহানগর যুগ্ম আহ্বায়ক আলী আহম্মদ টুকু, পুবাইল থানা সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম পাঠান, সহ সভাপতি রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সরকার, টঙ্গী পশ্চিম থানার সিনিয়র সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: বাবুল মিয়া, সহ সাংগঠনিক মিরাজুল ইসলাম, টঙ্গী পুর্ব থানার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক ইসমাইল মাদবর, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইউসুফ, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি ইব্রাহীম খলীল, ৪৬নং ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মনির মিয়া, মাহবুব আলম, ফারুক হোসেন, জিন্নাত গাজী, আসরাফুল ইসলাম, মহিলা নেত্রী নারগিস আক্তার, পীরজাদা মো: নোয়াব আলী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সিরামিক মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব কারী মো: নজরুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর