July 4, 2026, 9:41 pm

টঙ্গীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • আপডেট Friday, August 15, 2025
  • 106 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট ) সন্ধায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ সুমনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিল শেখ মো. আলেক, শেখ মো.শামীম বেপারী, হাতেম মাষ্টার, জালাল খলিফা, যুবদল নেতা শুভ মিয়াজী, নাসির আবেদীন প্রিন্স, মো.কাজল মন্ডল, আরমান,ছাত্রদল নেতা রাহিন আহমেদ রাজিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর