মো: জাফর আলী :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এবং তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে টঙ্গীর চেরাগআলী বেপারী বাড়ি এলাকায় টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র উদ্যোগে এ আয়োজন করা হয়।
গাজীপুর ৬ আসেনর মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।