July 4, 2026, 8:08 pm

শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট Friday, August 15, 2025
  • 76 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীপুর উপজেলার দূর্লভপুর মধ্যপাড়া এলাকায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় তিনি বলেন, একটি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহীয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেয়া হয়েছিল। শুধু কারাগারে নয়, প্রতিহিংসামূলক ভাবে শাস্তি দেওয়ার জন্য তাঁকে পরিত্যক্ত একি ভবনে আটকে রাখা হয়েছিল। সেখানে ধীরে ধীরে অসুস্থ হয়ে যান তিনি।
তিনি আরো বলেন, স্যাঁতসেঁতে একটি পরিত্যক্ত কারাগারে আটকে রেখে বিনা চিকিৎসায় তাঁকে অসুস্থ করা হয়। আমাদের ধারণা, তাঁকে সেখানে বিষ প্রয়োগ করা হয়েছে, যার জন্য তাঁর লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমরা মনে করি এবং মনে করার যথেষ্ট যৌক্তিক কারণও আছে। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে একটি গণতান্ত্রিক সরকারের হাতে এই অন্তর্র্বতীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোক্তারুল করিম মোড়ল শামীম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান প্রমুখ। এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর