October 3, 2026, 4:12 pm

টঙ্গীতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি ছয় জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Thursday, August 14, 2025
  • 100 জন দেখেছে

মো: জাফর আলী:: ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের অভিযোগে টঙ্গীতে নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে প্রেমের অভিনয়কারী সাবিনা (৪৫) পলাতক রয়েছেন। গ্রেফতারকৃতরা হচ্ছে— আশামনি, শেখ ফরিদ, জহিরুল ইসলাম, জাবেদ হোসেন সবুজ, লাভলু মিয়া, মো. বশির।
ভুক্তভোগী সুজন বেপারী জানান, আমি ঢাকার নবাবগঞ্জে ব্যবসা করি। এক মাস আগে ফেসবুকে পরিচয় হয় সাবিনা নামে এক নারীর সঙ্গে। পরিচয়ের পর থেকে সে প্রায়ই আমাকে টঙ্গীতে দেখা করার প্রস্তাব দেয়। একপর্যায়ে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আমি টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় গেলে তারা কৌশলে আমাকে অপহরণ করে গোপালপুরের নর্দান গার্মেন্টের গলির দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তারা আমাকে আটক করে মানিব্যাগ থেকে ৩ হাজার টাকা নেওয়ার পর মারধর শুরু করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে স্থানীয়রা ৯৯৯ কল দেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ফেসবুকে বন্ধুত্বের আড়ালে সংঘবদ্ধ চক্রটি এ ধরনের প্রতারণা ও অপহরণের সঙ্গে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর