July 4, 2026, 6:42 pm

টঙ্গীতে নির্বাচনি মতবিনিময় সভায় গাজীপুর-৬ আসন থেকে মনোনয়ন পেলে এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করে যাবো : আরিফ হোসেন হাওলাদার

Reporter Name
  • আপডেট Wednesday, August 13, 2025
  • 136 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব-পশ্চিম, পূবাইল ও গাছা) সংসদীয় আসনকে স্বাগত জানিয়ে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার টঙ্গীর চেরাগআলী এলাকায় গাজীপুর মহানগর মহিলা দলের উদ্যোগে নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো: আরিফ হোসেন হাওলাদার।
গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক বীণা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সোহেলী আক্তার, পূর্ব থানা মহিলা দলের সভাপতি কণা আক্তার, সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমী, গাছা থানা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, টঙ্গী পশ্চিম থানা মহিলা দলের সভাপতি আমিরুন্নেসা রিনা, রুপা আক্তার, পূবাইল থানা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, রিনা আক্তার প্রমুখ।
নির্বাচনি মতবিনিময় সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনকালে সর্বোচ্চ মামলা মাথায় নিয়ে দলের জন্য কাজ করেছি। বিএনপি যদি আমাকে গাজীপুর-৬ আসন থেকে মনোনয়ন পেলে এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করে যাবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর