July 4, 2026, 6:43 pm

টঙ্গীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

Reporter Name
  • আপডেট Wednesday, August 13, 2025
  • 80 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৩ অক্টোবর) টঙ্গী পূর্ব থানায় এই মামলাটি হয়। মামলার আসামি মো. সুলতান মিয়া (৪৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার গাংভাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি টঙ্গীতে ভুক্তভোগীর সঙ্গে একই বাড়িতে পাশাপাশি ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে পাশের বাসার ভাড়াটিয়া অভিযুক্ত সুলতান মিয়া একা খালি বাসায় পেয়ে টিভি দেখার কথা বলে ভুক্তভোগীকে কোলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরদিন ভুক্তভোগী তার বড় বোনকে বিষয়টি জানালে তিনি থানা পুলিশে খবর দেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। পরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর