July 4, 2026, 6:42 pm

টঙ্গীতে খোলা তেল বোতলজাত করে বিক্রি করায় দুটি কারখানায় অভিযান জরিমানা কারখানা সিলগালা

Reporter Name
  • আপডেট Wednesday, August 13, 2025
  • 84 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে খোলা তেল বোতলজাত করে বাজারে বিক্রির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপর একটি কারখানা সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার এই অভিয়ান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর।
জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের একটি দল সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গী বাজারে অভিযান চালায়। এ সময় সেখানকার তিন ভাই সুপারমার্কেটে যমুনা সয়াবিন তেল কারখানা নামের একটি অবৈধ প্রতিষ্ঠানকে বাজারজাত করার উদ্দেশ্যে খোলা তেল বোতলজাত করতে দেখা যায়। এ সময় প্রতিষ্ঠানের মালিক আবুল কালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একই কোম্পানির শামীমের মালিকানাধীন আরেকটি কারখানা সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন বলেন, আমরা একটি কারখানা সিলগালা এবং আরেকটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। অবৈধভাবে গড়ে ওঠা এ ধরনের কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর