স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট সংলগ্ন বঙ্গ গার্মেন্টস এলাকায় শনিবার রাতে মামুনুর রহমান শান্ত নামে এক পুলিশ কনস্টেবল ছিনতাই শিকার হয়েছে। এ সময় তার কাছে থাকা আইফোন এলিভেন, নগদ ২০ হাজার টাকা ও বিয়ের জন্য রাখা দুই বরি স্বর্ণ নিয়ে যান ছিনতাইকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুনুর রহমান শান্ত ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট বঙ্গ গার্মেন্টসের সামনে পৌঁছালে ৩/৪জন ছিনতাই অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। এ ঘটনার পর মামুনুর রহমান শান্ত তাৎক্ষণিক টঙ্গী পূর্ব থানাকে বিষয়ে অবগত করলে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন আছে।