July 4, 2026, 2:24 pm

  ঈশ্বরগঞ্জে গাছের চারা শিক্ষার্থীদের  মাঝে বিতরণ করেন সাবেক এমপি শাহীন

Reporter Name
  • আপডেট Sunday, August 10, 2025
  • 96 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন সাবেক এমপি বিশ্বেশ্বরী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করেন।আয়োজন করে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ। রবিবার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদেরকে দিক নির্দেশনা মূলক পরামর্শদেন গণমানুষের প্রিয় নেতা সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন। ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান সাবেক এমপি শাহীন।  এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির আহবায়ক মোঃ সাইদুল হক,মোঃ ফরিদ মিয়া সহ দলীয় নেতৃবৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে  শিক্ষার্থীরা সাবেকএমপি শাহ নুরুল কবির শাহীনের কাছ থেকে গাছের চারা হাতে পেয়ে অনেক খুশি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর