July 4, 2026, 2:26 pm

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Sunday, August 10, 2025
  • 53 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সাংবাদিকরা। আজ রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় নগরীর বোর্ডবাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাছা সাংবাদিক ক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন। বিশেষ অতিথি ছিলেন গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী এবং গাছা থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার।
এ ছাড়া বক্তব্য রাখেন, সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, মো: আজাদ, বশির আলম মাল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির, রেজাউল কবির রাজিব, রবিউল ইসলাম, মো: আশিকুর রহমান, জসিম উদ্দিন জুয়েল, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা মাহবুবুর রহমান জিলানী ও আব্দুল মতিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি শাহাদাত হোসেন শাহিন বলেন, “সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংবাদ প্রকাশ করতে গিয়ে যারা প্রাণ হারাচ্ছেন, তারা আসলে গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের জন্য লড়াই করছেন। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং দ্রুত বিচার চাই। সাংবাদিক তুহিন হত্যার বিচার শুধু সাংবাদিকদের নিরাপত্তার জন্য নয়, গোটা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যও জরুরি।
ক্তারা বলেন, নগরীতে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীন মতপ্রকাশ ও তুহিন হত্যার বিচার নিশ্চিত করতে হবে। স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে না আনলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর