July 4, 2026, 2:20 pm

গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িতদের কোনো ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল

Reporter Name
  • আপডেট Saturday, August 9, 2025
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ আজ ‎শনিবার (৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘অমানবিক এই হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমান সরকারের পক্ষ থেকে যা যা করণীয়, তার সব কিছুই দ্রুততার সঙ্গে করা হচ্ছে। এরই মধ্যে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত থেকে শুরু করে প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে এগোচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো গাফিলতি বা শিথিলতা নেই।’ ‎অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, তা আরো উন্নতির প্রচেষ্টা চলছে। ’ সাংবাদিক তুহিন হত্যার বিষয়ে অতিরিক্ত কোনো অভিযোগ থাকলে জানাতে আহ্বান জানান তিনি। ‎এর আগে শনিবার সকালে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শৈলকুপার বারোইপাড়া গ্রামে সুধী সমাবেশে যোগ দেন। শৈলকুপা সরকারি কলেজ মাঠ, যুগনী গ্রাম ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর