July 4, 2026, 2:19 pm

চাটমোহরে প্রাণ দুধের সেন্টারে অভিযান ভেজাল দুধ জব্দ, তিন কর্মকর্তা ছয় মাসের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট Saturday, August 9, 2025
  • 178 জন দেখেছে

দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ প্রতিবেদক:: পাবনার চাটমোহরে প্রাণ দুধের হাব সেন্টারে অভিযান চালিয়ে ডিটারজেন্ট ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত দুই হাজার পাঁচশ লিটার দুধ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বাংলাদেশ ফুড সেফটি অথরিটি ও স্থানীয় প্রশাসন। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এসব দুধ তাৎক্ষণিকভাবে জনসম্মুখে ধ্বংস করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে মোট ২৫ হাজার লিটার দুধ পরীক্ষা করা হয়। পরীক্ষায় প্রমাণ মেলে, জব্দকৃত দুধে দুধের পরিমাণ বাড়াতে ডিটারজেন্ট, ক্ষতিকর কেমিকেল ও তেল ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়। এর মধ্যে তিনজন এরিয়া ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড এবং বাকি পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ভেজাল দুধে ব্যবহৃত রাসায়নিক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে ক্যানসার, কিডনি বিকলসহ নানা জটিল রোগের কারণ হতে পারে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা খাদ্যপণ্যে ভেজাল মিশ্রণ বন্ধে কঠোর আইন প্রয়োগ ও নিয়মিত তদারকির দাবি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর