July 4, 2026, 11:41 am

ঈশ্বরগঞ্জের সোহাগীতে কোথায় যাবে ঝালমুড়ি  বিক্রেতা রশিদ

Reporter Name
  • আপডেট Thursday, August 7, 2025
  • 143 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: এক অসহায় ঝালমুড়ি বিক্রেতা আর্থনাৎ করে বলে ‘কোথায় যাব আমি ২৩ সালে
বিএনপি আর এখন আওয়ামীলীগ অপবাদ দিয়ে মারে’ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সোহাগী বাজারের ঝালমুড়ি বিক্রেতা আব্দুর রশিদ ওই আর্থনাৎ করেন।
জানা যায়, উপজেলা সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ঝালমুড়ি বিক্রি করে জীবন নির্বাহ করেন, তা থেকে সঞ্চয় করে এরই মধ্যে পার্শবর্তী বাড়ির রতন মিয়ার নিকট থেকে দেড়বছর পূর্বে ৫০হাজার টাকা  দিয়ে জমি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছিলো।
২৯ জুলাই রতন মিয়া তার সঙ্গে আরো কয়েক জনকে নিয়ে রশিদের বাড়িতে  গিয়ে তাকে জমিতে না যাওয়ার জন্য জানালে, রশিদ টাকা ফেরত চায়। রতন এখন  টাকা দিতে পারবে না বলে জানালে এনিয়ে রশিদ আপত্তি করলে তাকে আওয়ামী  লীগের দালাল বলে পিটিয়ে গুরতর জখম করে।
পরে ৯৯৯ নম্বরে ফোন করলে প্রায় একঘন্টা পর পুলিশ ঘটনা স্থল পরিদর্শণ করে। এরপূর্বেই রতন মিয়াসহ অন্যানরা রাশিদের বাড়ি থেকে পালিয়ে যায়। এনিয়ে থানায় অভিযোগ দেয়ার পর এপযর্ন্ত পুলিশ আর এলাকায় যায় নি বলে দাবি করেন  আব্দুর রশিদ।২৩ সালে রশিদের বাড়ির জমি নিয়ে বিরোধে তার পতিপক্ষরা, আওয়ামীলীগের
লোকজন নিয়ে বাড়িতে গিয়ে বিএনপির দালাল বলে বাড়িঘরে হামলা,মারধর করে।এনিয়ে মামলা চলমান। ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়েদু রহমান বলেন,অভিযোগটি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর