July 4, 2026, 11:47 am

মেহেরপুরে সড়কে বোমা ফাটিয়ে ডাকাতি, আটক ৫

Reporter Name
  • আপডেট Wednesday, August 6, 2025
  • 63 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মেহেরপুরের গাংনী থানার অদূরে ধানখোলা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে গাংনী-ধানখোলা সড়কের বিল্লাল নার্সারির সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে নগদ টাকা লুট করে সংঘবদ্ধ ডাকাতদল। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
তারা হলেন- গাংনী পৌর এলাকার ৯ নং ওয়ার্ড মাঠ মাঠপাড়ার কালাম আলীর ছেলে কামরুজ্জামান শিহাব ওরফে কাবীরুল (২৮) মাসুদ হোসেনের ছেলে শাকিব (২৫) ও একই এলাকার মোকাদ্দেসের ছেলে মুরসালিন (৩৩) এবং মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরের আজাদ আলীর ছেলে মিকাইল (১৯) ও একই গ্রামের উসমান আলী মীরের ছেলে জাহিদ হোসেন (২১)। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, বোমা বিস্ফোরণের মাধ্যমে ডাকাতি করা হয়। এ ঘটনায় মহিষাখোলা গ্রামের লুৎফর রহমানের ছেলে শাহাজামাল একটি মামলা করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর