July 4, 2026, 10:20 am

গাজীপুরের গাছায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ

Reporter Name
  • আপডেট Monday, August 4, 2025
  • 147 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের গাছা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন—বিমান সরকার (২৩), আরতী রানী (৫২) ও দীপঙ্কর সরকার (২৭)। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আজ সোমবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে দুইজনকে ভর্তি ও একজনকে অবজারভেশনে রাখা হয়।
দগ্ধ দীপঙ্কর জানান, দুপুরের দিকে তার মা রান্না করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তার মা, ভগ্নিপতি বিমান সরকার ও তিনি নিজে দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুর থেকে দগ্ধ হয়ে তিনজন এখানে এসেছেন। তাদের মধ্যে আরতী রানীর শরীরের ৯৭ শতাংশ, বিমান সরকারের ৯৫ শতাংশ ও দীপঙ্করের ১ শতাংশ দগ্ধ হয়েছে। আরতী রানী ও বিমান সরকারের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। দীপঙ্করের দগ্ধের পরিমাণ কম হওয়ায় তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর