October 8, 2026, 7:06 pm

আইজিপির সঙ্গে জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ারের সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Tuesday, July 29, 2025
  • 104 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদের স্পেশাল র‌্যাপোর্টিয়ারের অন এক্সট্রা জুডিশিয়াল, সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন ড. মরিস টিডবল-বিন্জ সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশ সদরদপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে ফরেনসিক ল্যাব, ময়নাতদন্ত ও মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ মানবাধিকারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে কাজ করছে। সবক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর