স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঘোষণা করেছি, একটি নতুন বাংলাদেশ গড়তে আমরা লড়াই চালিয়ে যাবো। এই দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করবো এবং মুজিববাদদের বিচারের আওতায় আনবো। আজ মঙ্গলবার বিকেলে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের লড়াই শেষ হয়নি। একটি নতুন বাংলাদেশ হিসেবে লড়াই চলমান। আজও দেখেছেন গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, মহড়া দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, গোপালগঞ্জেও আমাদের বাধা দিয়ে রাখা যায়নি। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। দেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, যাবো। আমরা ঘোষণা করেছি, দেশের প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো।