July 9, 2026, 11:12 am

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে টঙ্গীতে দেয়াল লিখন ও গ্রাফিতিতে অগ্নিঝরা প্রতিবাদ

Reporter Name
  • আপডেট Sunday, July 27, 2025
  • 138 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি’র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে দেয়ালে দেয়ালে গ্রাফিতি অংকন ও অনলাইন-অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করেছে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদল। গাজীপুর মহানগর বিএনপির ও অঙ্গ সংগঠনের ব্যানারে আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে টঙ্গী সরকারি কলেজের দেয়ালে এ গ্রাফিতি অংকন করা হয়। রাজধানীসহ দেশের ন্যায় টঙ্গী সরকারি কলেজের দেয়াল লিখন ও গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয় অগ্নিঝরা প্রতিবাদ।
এই গ্রাফিতি অংকন কর্মসূচিতে অংশ নেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম এইচ আরিফ, ফজলে রাব্বি,ছাত্রদল নেতা কারিমুল্লা, রাইয়ান,জুবায়ের,নাফিও, মামুন,ইউনুস, সাকিব প্রমুখ। গ্রাফিতি অংকন কর্মসূচি পালনের পর নেতাকর্মীরা টঙ্গী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় বক্তৃতা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদসহ কয়েকজন শহীদ এবং ‘এক দফা এক দাবি’ এবং ‘স্বৈরাচার নিপাত যাক’ ব্যানার হাতে ছাত্র-জনতার গ্রাফিতি চিত্র রয়েছে। জুলাই অভ্যুত্থানে বিএনপিরই শহীদ হয়েছে ৪২৩ জন। এ সংখ্যাটা আরও বাড়তে পারে। আর অঙ্গ-সহযোগী সংগঠন মিলিয়ে এর সংখ্যা অনেক। বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল-যারা গণতন্ত্রের প্রশ্নে আপসহীন। আমাদের নেতাকর্মীরা দেড় দশকের বেশি সময় ধরে নানাভাবে জুলুম-নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। আমরা সব সময়ই তাদের পাশে আছি এবং থাকব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর