May 31, 2026, 3:01 am

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মচারীদের ১৬৭ সন্তানকে পোষ্য শিক্ষাবৃত্তি প্রদান, আগামী অর্থবছর বৃত্তির অর্থ আরো বাড়বে: উপাচার্য

Reporter Name
  • আপডেট Sunday, July 27, 2025
  • 131 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমানুল্লাহ বলেন, দৈনন্দিন জীবনযাপনের খরচ বাড়ায় আগামী অর্থবছর থেকে পোষ্য শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ বাড়ানো হবে। আজ রোববার দুপুরে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের জন্য শিক্ষা পোষ্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ওই প্রতিশ্রুতির কথা বলেন। উপাচার্য পোষ্য শিক্ষাবৃত্তির জন্য মনোনিত ১৬৭ শিক্ষার্থীর হাতে এ শিক্ষা বৃত্তির অর্থের চেক হস্তান্তর করেন।
এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ—উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন ।
উপাচার্য অধ্যাপক আমান উল্লাহ বলেন, এ বছর চারটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণীতে অধ্যায়নরত ১১৫ জন শিক্ষার্থীকে ৯,০০০ টাকা, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী ও সমমানের ৩০ জন শিক্ষার্থীকে ১২,০০০ টাকা, ডিগ্রি/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর/মেডিক্যাল/প্রকৌশল সমমানের ২১ জন শিক্ষার্থীকে ১৫,০০০ টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ১ জন সন্তানকে বাৎসরিক ২০,০০০ টাকা করে প্রদান করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহায়তা প্রদানের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর এ পোষ্য শিক্ষাবৃত্তি প্রদান করে। ২০২৪—২০২৫ অর্থবছরে এ শিক্ষাবৃত্তির জন্য ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ২৩০ জন আবেদন করেন। প্রয়োজনীয় শর্ত পূরণ করায় এদের মধ্যে থেকে ১৬৭ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদানকালে ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. আমানুল্লাহ বলেন, দৈনন্দিন জীবনযাপনের খরচ বাড়ায় আগামী অর্থবছর থেকে পোষ্য শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর