July 9, 2026, 11:11 am

গাজীপুরে জাতীয় পার্টির যৌথ উদ্যোগে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Sunday, July 27, 2025
  • 128 জন দেখেছে

মোঃ আক্তার হোসেন ডালি:: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা আলহাজ্ব আইনউদ্দিন সরকার মাদ্রাসা হল রুমে শনিবার (২৬ জুলাই) বিকেলে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি গাজীপুর মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক শরিফুল ইসলাম শরীফ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শেখ মাসুদুল আলম টিটু।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব, গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনা গোটা জাতিকে কাঁদিয়েছে। যারা ঝরে গেছে, তারা আমাদেরই সন্তান। আমরা শোকাহত, বাকরুদ্ধ। এই শোক সহ্য করা সত্যিই কঠিন। আল্লাহ যেন বাবা-মা ও পরিবারগুলোকে এই শোক সইবার শক্তি দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল সাত্তার মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন: জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইসলাম সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোস্তফা জামান, ফারুক প্রধান, ওমর ফারুক সুজন, এডভোকেট রফিকুল ইসলাম, এস এম কিবরিয়া, আল আমিন সরকার, তসলিম উদ্দিন, মোঃ আলফাজ উদ্দিন এম এ, হারুন অর রশিদ, জহিরুল ইসলাম সরকার, ফয়েজ মুন্না, আমিন সরকার, সাইফুল সরকার, ওমর ফারুক, ইন্তাজ সরকার, আবদুল করিম, ইয়াজ সরকার, অধ্যক্ষ মনির হোসেন ভূইয়া, আবদুল মালেক, সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, রিপন মাহমুদ, আবদুল হামিদ রানা, সানোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং হাসপাতালে চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর