স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত নাসির উদ্দিন মৃধা জর্জ উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের ঘটনায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যা মামলার আসামি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্টে বিয়ের দাওয়াত খেতে গিয়েছেন। এমন খবর পেয়ে কালীগঞ্জ থানা–পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।