July 9, 2026, 12:27 pm

টঙ্গীতে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট Saturday, July 26, 2025
  • 63 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড দেওড়া এলাকায় শিরিন আক্তারের পৈত্রিক সূত্রে পাওয়া ৫কাঠা জমি বিক্রয় করতে গেলে তার কাছে ২০লক্ষ টাকা চাঁদা দাবি করেছে বলে ভুক্তভোগীরা দাবি করেন। গাজীপুর সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর (৬২), রাকিব (৫০), ইব্রাহিম (৬০), শাকিল (৩০), স্বপন (৩৩), চয়ন (২৫), অনিক (২৩), কালাম (৪৬), শেফালী (৪৫) ও সৌরভ (২৩) এর বিরুদ্ধে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরো ৮/১০জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দাবিকৃত ২০লক্ষ টাকা দাবির প্রেক্ষিতে ভুক্তভোগী তাদেরকে এক লক্ষ টাকা নগদ প্রদান করেন। এরপর ওই ৫ কাঠা জমি বিক্রয় করেন। জমি বিক্রয় করার পর শাকিল, স্বপন ও শেফালী ভুক্তভোগী শিরিন আক্তারের কাছে আরো চাঁদা দাবি করে এবং বিভিন্ন হুমকি ধমকি দিতে থাকেন। তারাই প্রেক্ষিতে গত ২৫ জুলাই দুপুর ২টায় তার বিক্রয়কৃত জমিতে বাউন্ডারীর কাজ করিতে গেলে উক্ত বিবাদীগণ লাঠিসোটা নিয়ে বাড়িতে প্রবেশ করে তাদেরকে বাহির করে দেয়। বিবাদীগণ জোরপূর্বক বাউন্ডারীর ওয়াল করছে এবং তাদেরকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না।
অপরদিকে এ ঘটনায় ভুক্তভোগীরা কোন উপায়ন্ত না পেয়ে গতকাল শনিবার বিকেলে বড় দেওড়া হাজী বাড়ি এলাকায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মোসা: শিরিন আক্তার, তার স্বামী আব্দুল কাদের ও তার মেয়ে নাদিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর