July 9, 2026, 12:10 pm

আজমীর শরীফের প্রধান ও খাস খাদেম বাংলাদেশে আগমন উপলক্ষে বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা জানান টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী ও ভক্তবৃন্দ

Reporter Name
  • আপডেট Friday, July 25, 2025
  • 176 জন দেখেছে

মোঃ আক্তার হোসেন ডালি:: ধর্মীয় শ্রদ্ধা, আধ্যাত্মিক ভালোবাসা ও চিশতিয়া তরিকার প্রতি অগাধ বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটলো এক পবিত্র মুহূর্তে। আজমীর শরীফের প্রধান ও খাস খাদেম, চিশতিয়া তরিকার সম্মানিত সভাপতি, হযরত সৈয়দ মোঃ নাদিম চিশতী (রহ.)-এর বাংলাদেশে আগমন উপলক্ষে আমরা উপস্থিত ছিলাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বরণ করার জন্য। টঙ্গী রিপোর্টার্স ক্লাব-এর পক্ষ থেকে এই গৌরবোজ্জ্বল ও ইতিহাসপ্রসূত ক্ষণে উপস্থিত থাকতে পারা আমাদের জন্য ছিল এক বিশাল সৌভাগ্যের ব্যাপার।
এই সময় আমাদের সাথে উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি, বিজয় বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক পীরজাদা মোঃ নোয়াব আলী। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জাফর আলী, ৫৩নং ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী মোঃ সোহেল সিদ্দিকী, মোঃ আক্তার হোসেন ডালিসহ আরও অনেক ভক্ত ও অনুসারীবৃন্দ। এ সময় সকলেরর চোখেমুখে ফুটে উঠেছিল আধ্যাত্মিক শ্রদ্ধার দীপ্ত আলো। বাবা জানের পবিত্র উপস্থিতি যেন আমাদের সমাজে ন্যায়, মানবতা ও ভালোবাসার বাতাস ছড়িয়ে দেয়। চিশতিয়া তরিকার এই আলোকবর্তিকা আমাদের মাঝে ছড়িয়ে দিক শান্তি, ধৈর্য ও পরস্পরের প্রতি শ্রদ্ধার চেতনা। আল্লাহ তাআলা হযরত নাদিম চিশতী (রহ.)-কে দীর্ঘ হায়াত ও বরকত দান করুন। আমিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর