July 9, 2026, 12:10 pm

বিমান দুর্ঘটনায় নিহত-আহতদের জন্য টঙ্গীতে ওলামা দলের দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Thursday, July 24, 2025
  • 67 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাদাবী ওলামা দল টঙ্গী শাখা। বুধবার (২৩ জুলাই) বিকেলে টঙ্গী বাজার বড় মসজিদের সামনে ৫৭ নং ওয়ার্ড ওলামা দলের উদ্যোগে কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ওয়ার্ড ওলামা দলের সভাপতি মো. বাসির আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাসিক ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. জসিম উদ্দিন দেওয়ান ও সাবেক সাধারণ সম্পাদক বিএম শামীম,গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য বেপারি মো. জুয়েল রানা,মনিরুজ্জামান মনির, বাপ্পি মির্জা, মাছুদ খান, মাওলানা মাহাদী সিরাজী,মুফতি আরিফুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মো নুর আলম, টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. অভি দেওয়ান,মোঃ আরিফ,মোঃ ইসতি,মোঃ শাহজালাল মোঃ দিপুসহ টঙ্গী বাজার ব্যবসায়ী ও ধর্মপ্রান মুসুল্লিরা। দোয়া পরিচালনা করেন টঙ্গী বাজার বড় মসজিদের ইমাম মাওলানা আকরাম হোসেন। মোনাজাতে তিনি উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর