মো: জাফর আলী:: ঢাকা উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় গাজীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে শহরের দলীয় কার্যালয়ে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন।
বক্তব্য রাখেন- সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা আব্দুল মোতালেব, আবু তাহের মুসুল্লী, নুরুল ইসলাম সিকদার চেয়ারম্যান, আবু বকর সিদ্দিক চেয়ারম্যান প্রমুখ।
একই স্থানে বিকালে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপি নেতা ড. শহিদুজ্জামান, আহমদ আলী রুশদী, মেহেদী হাসান এলিচ, আব্দুস সালাম, প্রভাষক বশির উদ্দিন, সুরুজ আহমেদ, কৃষক দল নেতা আতাউর রহমান প্রমুখ।