July 9, 2026, 12:11 pm

টঙ্গীতে ৫ ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১০

Reporter Name
  • আপডেট Thursday, July 24, 2025
  • 69 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে গণপিটুনি দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশে দিয়েছে জনতা। এ সময় অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৩ জুলাই) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এসব তথ্য জানিয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, গতকাল রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় মোটরসাইকেলে করে এসে ছিনতাই করার সময় জনতা দুজনকে ধরে গণপিটুনি দেয়। এসময় উত্তেজিত পথচারীরা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ জনরোষ থেকে ছিনতাইকারীদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর অভিযান করে দুই ছিনতাইকারীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর