October 10, 2026, 2:30 pm

গাজীপুর গরুচোর সন্দেহে ৪ জনকে গণপিটুনি, একজনের মৃত্যু

Reporter Name
  • আপডেট Tuesday, July 22, 2025
  • 145 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার (২২ জুলাই) ভোরে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত (২০) নরসিংদীর মাধবদী উপজেলার বালুচর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে।
আহতরা হলেন কালীগঞ্জের বড়হরা এলাকার রিফাত (১৯), ভাটিরা এলাকার রুবেল (২৮) ও বান্দাখোলা এলাকার আবদুল্লাহ (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে কালীগঞ্জের রামচন্দ্রপুর এলাকার মো. শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে ৫/৭ জনের একদল চোর হানা দেয়। টের পেয়ে পাশের ঘরে ঘুমিয়ে থাকা গৃহকর্তা শামসুদ্দিন মোল্লা জেগে উঠেন। তিনি বিষয়টি মোবাইল ফোনে প্রতিবেশীদের জানান। পরে মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এলাকাবাসী চারদিক থেকে ঘিরে চারজনকে আটক করে চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যায়। আহত হয় তিনজন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গণপিটুনিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর