July 9, 2026, 1:32 pm

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

Reporter Name
  • আপডেট Monday, July 21, 2025
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যা ম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং থেকে জানানো হয়, শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, আজ বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পর মাইলস্টোন স্কুলের এক ভবনের ওপর বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বুলবুল আহমেদ বলেন, ‘ঘটনার সময় আমাদের প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে কান্নায় ভেঙে পড়ে, শিক্ষকরা দ্রুত তাদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হন। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করি।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর