July 9, 2026, 2:45 pm

গাজীপুরে স্কুল দফতরিকে ছুরিকাঘাতে হত্যা

Reporter Name
  • আপডেট Sunday, July 20, 2025
  • 82 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছুরিকাঘাতে আরিফ হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন উপজেলার কীর্তুনিয়া গ্রামের মালেক ভুঁইয়ার ছেলে। তিনি স্থানীয় ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দফতরি ছিলেন। অভিযুক্ত আসাদুল্লাহ একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল চলাকালীন দফতরি আরিফ হোসেন স্কুলের বাইরে যান। বাইরে যাওয়ার পর স্কুল গেইটের কাছে একটি দোকানে বসা ছিলেন তিনি। এসময় হঠাৎ পেছন দিক থেকে তাকে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পূর্ব বিরোধের জেরে সিএনজি চালকের ছুরিকাঘাতে আরিফ হোসেন নিহত হয়েছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর