বিশেষ প্রতিনিধি, মো: আক্তার ডালি:: আলোচিত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেছেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার। তিনি এই রায়টিকে “একটি আবেগতাড়িত সিদ্ধান্ত” বলে মন্তব্য করেন। এই হত্যাকান্ডের সাথে তিনি জড়িত ছিলেন না। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে এই মামলা আসামি করা হয়েছে তিনি সম্পূর্ণ নির্দোষ। রায়ের পর আদালত চত্বর ত্যাগ করার সময় নুরুল ইসলাম সরকার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই রায়টা আবেগপ্রবণ। আদালত আবেগে ভেসে আমার বিরুদ্ধে এই রায় দিয়েছেন। আমি কোনো দোষ করিনি। আহসান উল্লাহ মাস্টারকে আমি গভীর শ্রদ্ধা করি। এ হত্যাকাণ্ড সম্পর্কে আমি কিছুই জানি না।”
তিনি আরও বলেন, “এই মামলায় আমার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই। কোনো আসামিও আমাকে জড়িয়ে কোনো বক্তব্য দেয়নি। তবু আমার ফাঁসির আদেশ দেয়া হলো। আমি ন্যায়বিচারের জন্য আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ ষড়যন্ত্রকারীদের একদিন বিচার করবেন।
উল্লেখ্য, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত এই রায় ঘোষণা করেন। তবে দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।