July 9, 2026, 2:45 pm

নুরুল ইসলাম বাবুল ছিলেন একজন সাহসী, দূরদর্শী ও শিল্পোদ্যোক্তা : ডা. মাজহারুল আলম

Reporter Name
  • আপডেট Sunday, July 20, 2025
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগররী টঙ্গীতে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে দৈনিক যুগান্তর (টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি) মো: আনোয়ার হোসেনের উদ্যোগে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রেসক্লাব সভাপতি এ কে এম রিপন আনসারী, সাংবাদিক এসএম মনির উদ্দিন, মোহাম্মদ আলী ভূঁইয়া, মৃণাল চৌধুরী সৈকত, শংকর রায়, আবু সালেহ মুসা, জাহাঙ্গীর আকন্দ,সুজন সারোয়ার, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আল-আমিন হোসেন, সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান, সহ সভাপতি মোস্তফা মিয়া, কোষাধ্যক্ষ নুরুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর শেখ, বি এ রায়হান, শাহিন মোল্লা, মাহবুবুর রহমান জিলানী, তাওহীদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন সাহসী ও দূরদর্শী শিল্পোদ্যোক্তা। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে তিনি কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখেছেন। সততা, সাহসিকতা ও নেতৃত্বের গুণে তিনি হয়ে উঠেছেন শিল্পখাতের এক অনন্য মডেল।
ডা. মাজহারুল আলম বলেন, নুরুল ইসলাম বাবুল একজন সফল শিল্পপতি এবং দেশের উন্নয়ন ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ একজন দেশপ্রেমিক। নুরুল ইসলাম বাবুল মিডিয়া প্রতিষ্ঠার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে সুদৃঢ় করেছেন। সাদাকে সাদা ও কালোকে কালো বলার সাহসিকতা দেখিয়ে গণমাধ্যমকে উন্নত পর্যায়ে পৌঁছে দেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্বারী মো. নুর আলম। এছাড়াও তার সহধর্মিণী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর