নিজস্ব প্রতিবেদক :: সারাদেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। সম্প্রতি গত ১০জুলাই গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এরপর তিনি অসুস্থ্য অবস্থায় টঙ্গীর হোসেন মার্কেট ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর এখানে বেশকিছু দিন চিকিৎসা শেষে গত মঙ্গলবার (১৫ জুলাই) তিনি ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার (১৯ জুলাই) সুস্থ হয়ে বাসায় চলে যান। তিনি সম্পূর্ণ সুস্থ্যতা কামনায় দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি কিছুটা সুস্থ্য হয়ে বাসায় ফিরে এসেছি। যারা আমার জন্য আল্লাহর নিকট দোয়া চেয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ্যতা দান করেন সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।