July 9, 2026, 2:52 pm

টঙ্গীতে খেলার মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • আপডেট Friday, July 18, 2025
  • 108 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর দত্তপাড়া এলাকায় খেলার মাঠ রক্ষার দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ডের দত্তপাড়া এলাকায় স্থানীয় যুব সমাজ ও ছাত্র সমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, বেক্সিমকো এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির নিষেধাজ্ঞা অমান্য করে একটি ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে এলাকার খেলার মাঠটি দখল করে রেখেছে। স্থানীয় প্রশাসনের কাছে এই অবৈধ দখলদারিত্ব বন্ধে এবং অবৈধ জমি বেচাকেনা বন্ধে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
তারা আরো জানান, এই খেলার মাঠটি তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলা এবং সুস্থ বিনোদনের জন্য এই মাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটি ভূমিদস্যু চক্র ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে দখল করে রেখেছে। এর ফলে এলাকার যুব সমাজ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা বেক্সিমকো এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির নিষেধাজ্ঞা সত্ত্বেও ভূমিদস্যুদের এই বেপরোয়া কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে মাঠটি দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান।
এছাড়াও অবৈধভাবে জমি কেনাবেচার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শামীম, আল মামুন, সজীব আহমেদ, বাদল আহমেদ, বাপ্পি, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, আব্দুল ওহাব রিঙ্কু, মোহাম্মদ আলমগীর হোসেন দিপু, হাবিবুর রহমান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর