স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে মৎসজীবী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ ১৬ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় টঙ্গীর বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন- ৫৫নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের নেতা মো. সেকান্দর আলী (৩০) ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. হাসান মিয়া (২৫) রয়েছেন। আটককৃত অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। সেকান্দর আলী ও হাসান মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র হত্যায় মামলার আসামি ও অন্যরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত। অভিযানে টঙ্গী পূর্ব থানা পুলিশ ৫ জন ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ ১১ জনকে আটক করেছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম জানান, পূর্ব থানায় ৫ জনকে আটক করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, পশ্চিম থানায় ১১ জনকে আটক করা হয়েছে। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।